রংপুরে জেএমবি সদস্যসহ দুই বোন ধর্ষণের আসামি গ্রেফতার

দিনাজপুরের চিরিরবন্দর থেকে জেএমবি’র সক্রিয় সদস্য হারুনুর রশিদ ওরফে হারুন মুন্সীকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। হারুন মুন্সী জেএমবির জন্য চাঁদা আদায় এবং সদস্য সংগ্রহের কাজ করতেন। 

হারুন মুন্সীর বাড়ি চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুখদেবপুর গ্রামে। রবিবার রাতে চিরিরবন্দর উপজেলার নশরতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
র‌্যাব-১৩ দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর মিডিয়া কর্মকর্তা এএসপি আ ন ম ইমরান খান জানান, প্রাপ্ত গোয়েন্দা তথ্যে র‌্যাব অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন মুন্সী জঙ্গি চাঁদা ও সদস্য সংগ্রহের কাজ করতেন বলে স্বীকার করেছেন। 

তিনি আরও জানান, রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় জেএমবির সাংগঠনিক তৎপরতা রয়েছে এবং তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধের নীলফামারী জেলার সদর থানায় ও সৈয়দপুর থানায় মামলা রয়েছে।

আরও পড়ুন: ভাঙ্গছে বগুড়া জেলা বিএনপি

অপরদিকে, রংপুরের মিঠাপুকুরে আদিবাসী দুই বোনকে গণধর্ষণের ঘটনায় আরও এক আসামি গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে পীরগাছা উপজেলার সোম নারায়ণ গ্রামের শামছুল আলমের পুত্র হযরত আলীকে (২১) গ্রেপ্তার করা হয়। হযরত আলী অভিযুক্তদের একজন। এর আগে মূল হোতা রতন মিনজি  ও স্বপন মিনজি ওরফে মামুনকে গ্রেফতার করা হয়।

ইত্তেফাক/অনি