এসিড সন্ত্রাসের শিকার এক সোনালী মুখার্জীর কথা

এসিড সন্ত্রাসে মুখ ঝলসে গেলে মনোবল হারাননি সোনালী মুখার্জি। নিজের বীভত্স হয়ে যাওয়া চেহারাটি আড়াল করে রাখার বদলে অদম্য মনোবল আর সাহসে বুক বেঁধে সোনালী বরং নিজেকে রীতিমতো সেলিব্রিটিতে পরিণত করেছেন আর হয়েছেন ২৫ লাখ রুপির মালিক। ১৭ বছর বয়সী সোনালী ভারতের সবচেয়ে জনপ্রিয় কুইজ শো’তে অংশ নিতে দরখাস্ত করেন। আর এতেই খুলে যায় তার ভাগ্য। কুইজে বিজয়ী হয়ে সোনালী জিতে নিয়েছেন বিশাল অঙ্কের অর্থ। রাজধানী নয়াদিল্লীর নিজের ছোট্ট ঘরে সোনালী এএফপিকে বলেন, ‘আপনি সুন্দরী নারীর ছবির দিকে অপলক তাকিয়ে থাকতে পারলে তাহলে আমার পোড়া মুখের দিকেও তাকিয়ে থাকতে পারবেন।’ সোনালী বলেন, এসিড সন্ত্রাসের শিকার হয়ে বিষ খাওয়া খুবই সহজ। কিন্তু রুখে দাঁড়ানোর এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিই।’ তিন যুবক সোনালীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। একদিন তারা এসিড মেরে সোনালীর চেহারা ঝলসে দেয়।