ফিলিপাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জনের প্রাণহানি

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব বড়দিনে গতকাল মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুটি পৃথক অগ্নিকাণ্ডে কমপক্ষে সাতজনের মৃত্যু ও কয়েক হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। প্রধান সুপারিন্টেন্ডেন্ট সান্টিয়াগো লাগুনা বলেন, ম্যানিলার উত্তরাঞ্চলে অবস্থিত একটি পুরনো ভবনের সারিতে ভোরবেলা এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে দু’জন নিখোঁজ রয়েছে। তিনি ডিজেডবিবি রেডিওতে এক সাক্ষাত্কারে বলেন, দ্বিতীয় ঘটনায় সন্দেহভাজন অগ্নিসংযোগকারীরা শহরের একটি বস্তিতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় দাঙ্গা শুরু হলে একজন নিহত ও অপর দুইজনকে গ্রেফতার করা হয়।