দিল্লিতে প্রতিবাদ বিক্ষোভে আহত পুলিশের মৃত্যু

নয়াদিল্লিতে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে আহত এক পুলিশ মঙ্গলবার মারা গেছেন। নয়াদিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভাগত জানান, সুবাস তোমার নামে ৪৭ বছর বয়সী ওই পুলিশ কন্সটেবলকে রোববারের বিক্ষোভ ঠেকাতে ইন্ডিয়া গেট মনুমেন্টে মোতায়েন করা হয়েছিল। তিনি গণপিটুনির শিকার হন। অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। তিনি এএফপিকে বলেন, ‘বিক্ষোভকারীরা তোমাকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। তিনি দুইদিন অচেতন থাকার পর আজ মারা যান। রবিবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অর্ধশতাধিক পুলিশ আহত হয়।