কুমিল্লার মুরাদনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা অপর আরোহী আহত হন।
সোমবার বিকেলে উপজেলার মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের ত্রিশ এলাকার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাজিব মানিক (৪৫) রামচন্দ্রপুর আমিননগর এলাকার মৃত আব্দুল জলিল ব্যাপারীর ছেলে। আহত রামচন্দ্রপুর কাঠ বাজার মসজিদের ইমাম ও বি-বাড়িয়া জেলার নবীনগর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মাওঃ গিয়াস উদ্দিন(৪২)।
স্থানীয়ারা জানায়, নিহত মানিক মোটরসাইকেল চালিয়ে কোম্পানীগঞ্জ থেকে মুরাদনগর যাওয়ার পথে অপর একটি মোটরসাইকেল তাকে ওভারটেক করার সময় ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলে থাকা দুইজন আরোহী ছিটকে পড়লে অপরদিক থেকে আসা একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে চালকের হেলমেট পরিহিত মাথা ওই গাড়ির চাকার নিচে পড়ে থেতলে যায়। এতে ঘটনার স্থলেই তার মৃত্যু হয় এবং পিছনে থাকা মাওঃ গিয়াস উদ্দিন আহত হন।
স্থানীয়রা অহতকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চিকিৎসা দেন। ঘটনার খবর পেয়ে মুরাদনগর থানার এসআই বাদল মিয়া ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুনঃ রাজশাহীতে পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) একেএম মনজুর আলম বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।’
ইত্তেফাক/নূহু