সিরিয়ায় অন্তর্বর্তী
সরকার গঠনের
আহ্বান ব্রাহিমির
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:৪২
সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহবান জানিয়েছেন জাতিসংঘ ও আরব-লীগের বিশেষ শান্তিদূত লাখদার ব্রাহিমি। বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমকে তিনি বলেন, সিরিয়ার জনগণ সত্যিকারের পরিবর্তন চায়।
দেশটিতে পাঁচ দিনের সফরের শেষ দিনে ব্রাহিমি বলেন, একমাত্র তাত্পর্যপূর্ণ কোন পরিবর্তনই সাধারণ জনগণের দাবি পূরণ করতে পারে। তবে এ পরিবর্তন কোন নামেমাত্র পরিবর্তন নয়, তা হবে প্রকৃত অর্থে দেশের কল্যাণে পরিবর্তন। এজন্য নির্বাচন না হওয়া পর্যন্ত সেখানে পূর্ণ ক্ষমতার অন্তর্বর্তী সরকার প্রয়োজন। একই ধরনের মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। মস্কোয় তার সঙ্গে দেখা করতে যাওয়া সিরিয়ার কূটনীতিকদের তিনি বলেন, একমাত্র বিশদ অভ্যন্তরীণ সংলাপ ও রাজনৈতিক প্রক্রিয়া সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান আনতে পারে। ব্রাহিমি বলেন, সিরিয়ার চলমান প্রাণঘাতী গৃহযুদ্ধ থামাতে সব ধরনের নির্বাহী ক্ষমতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচন করার শর্তে এ সরকার গঠিত হবে। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে তিনি কোন মন্তব্য করেননি। এছাড়া ২০১৪ সালে প্রেসিডেন্ট বাশারের মেয়াদ শেষ হচ্ছে। প্রেসিডেন্ট বাশারের ভাগ্যে কি অপেক্ষা করছে তা নিয়েও তিনি কোন কথা বলেননি। তিনি অবশ্য এটা নিশ্চিত করে বলেন, অন্তর্বর্তী সরকার দেশের কিংবা দেশের সংবিধানের জন্য কোন অকল্যাণ বয়ে আনবে না। উপরন্ু্ত তা দেশের জন্য মঙ্গলই বয়ে আনবে ।