রাশিয়ায় বিমান
ছিটকে পড়ে
নিহত ৪
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১২, ২২:০৬
অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান। শনিবার এ ঘটনায় চারজন নিহত ও অপর চারজন আহত হয়। দেশটির তৃতীয় ব্যস্ততম বিমানবন্দর ভনুকোভোয় এ দুর্ঘটনা ঘটে। সরকারি তথ্য সরবরাহ কেন্দ্র থেকে জানানো হয়, আটজন যাত্রী নিয়ে দুর্ঘটনায় পতিত টিউ-২০৪ বিমানটি চেক প্রজাতন্ত্র থেকে সেখানে অবতরণ করে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ দুর্ঘটনার দৃশ্য দেখিয়েছে। সেখানে বিমানটির মূল দেহ থেকে পেছনের অংশ বিচ্ছিন্ন হওয়াসহ কয়েকটি খণ্ডে পরিণত হতে দেখা গেছে।