দক্ষিণ এশিয়ায় সাংবাদিক হত্যার শীর্ষে পাকিস্তান

এ বছর সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন পাকিস্তানে। দেশটিতে কর্তব্যরত অবস্থায় ১৩ জন সাংবাদিক নিহত হন। অপরদিকে ভারতে নিহত হয়েছেন পাঁচজন এবং বাংলাদেশে এ সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। দক্ষিণ এশিয়ায় এ বছর মোট ২৫ জন গণমাধ্যমকর্মী হামলার শিকার হয়েছেন। খবর এনডিটিভি’র। অপরদিকে নেপাল এবং আফগান্তািনে দুইজন করে সাংবাদিক নিহত হয়েছেন বলে দক্ষিণ এশিয়া মিডিয়া মনিটরের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, তবে শ্রীলংকা, ভুটান এবং মালদ্বীপ সাংবাদিক হত্যার মতো সহিংসতা থেকে মুক্ত। এ বছর এ দেশগুলোতে কোন সাংবাদিক নিহত হননি।