ইরানে মার্কিন বিমানের জরুরি অবতরণ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১২, ২০:৪১
যুক্তরাষ্ট্রের ছোট একটি বাণিজ্যিক বিমান ইরানে জরুরি অবতরণ করেছে বলে দাবি করেছে ইরানি বার্তা সংস্থা মেহর। রবিবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। তারা জানায়, ২০ দিন আগে বিমানটি কারিগরি সমস্যার কারণে ইরানের আহভাজ শহরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। প্রতিবেদনে ইরানি বিমানবন্দর পরিচালক মাহমুদ রাসুলিনেজাদকে উদ্ধৃত করে জানানো হয়, অবতরণের পর বিমানচালক উপসাগরীয় দেশগুলো ঘুরে বেড়িয়েছেন।