মালালার বাবা চাকরি পেলেন যুক্তরাজ্যের পাকিস্তান দূতাবাসে

মালালা ইউসুফজাইয়ের বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই যুক্তরাজ্যের বার্মিংহামে পাকিস্তান কনস্যুলেট অফিসে চাকরি পেয়েছেন। তিনি ‘শিক্ষা অ্যাটাশে’ হিসাবে তিন বছরের জন্য নিয়োগ পান। পাকিস্তান সরকারের তরফ থেকে এক ঘোষণায় এ কথা বলা হয়। গত বছর অক্টোবরের ৯ তারিখে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান বন্দুকধারী মালালার মাথায় গুলি করলে আশঙ্কাজনক অবস্থায় পরবর্তী সময়ে তাকে লন্ডনের বার্মিংহাম হাসপাতালে ভর্তি করা হয়।