শ্যাভেজের অবস্থা জানতে চায় বিরোধীরা

ভেনিজুয়েলার প্রধান বিরোধী পক্ষ সে দেশের সরকারের প্রতি প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের স্বাস্থ্য সম্পর্কিত বিস্তারিত ও সঠিক তথ্য জানানোর আহ্বান করেছে। তাদের অভিযোগ গত তিন সপ্তাহ আগে কিউবায় ক্যানসার আক্রান্ত শ্যাভেজের দেহে অস্ত্রোপচার হয়। সেই থেকে ভেনিজুয়েলার নেতা দেশটির জনগণের চোখের আড়ালে এবং তারা প্রেসিডেন্টের স্বাস্থ্যের সঠিক তথ্যও জানতে পারছে না। অবশ্য শ্যাভেজের মেয়ে-জামাই ভেনিজুয়েলার বিজ্ঞানমন্ত্রী জর্জ অ্যারেজা গত বুধবার কিউবার রাজধানী হাভানা থেকে এক টুইটার বার্তায় জানান—চিকিত্সক দল বলেছে- প্রেসিডেন্টের স্বাস্থ্য-পরিস্থিতি ‘জটিল অবস্থা থেকে ক্রমে উন্নতির দিকে যাচ্ছে।’