দিল্লিতে গণধর্ষণ

তরুণীর নামে আইন করার পরিকল্পনা নেই

পরিবারের সম্মতি থাকলেও ধর্ষণবিরোধী আইনের নামকরণ ধর্ষিতা তরুণীর নামে করার কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি বা কার্যবিধিতে কোনও ব্যক্তির নামে আইন প্রণয়ন করার কোনও ব্যবস্থা নেই বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর অনন্দবাজার পত্রিকার।