আগামী সপ্তাহেই কাজে ফিরছেন হিলারি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:২০
মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার চিকিত্সার পরে নিউইয়র্কে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। আগামী সপ্তাহে তিনি কর্মস্থলে ফিরবেন বলে আশা করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। ৬৫ বছর বয়সী হিলারি গত মাসে পেটের পীড়া, দুর্বলতা ও মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার চিকিত্সার জন্য নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি হন। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। হিলারি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিত্সকরা। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন এবং কর্মস্থলে ফেরার অপেক্ষায় রয়েছেন। আগামী সপ্তাহেই কর্মস্থলে ফেরার পরিকল্পনা করছেন তিনি।