সীতাকুণ্ডে একটি ভবনের ছাদে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে মো. নুরুল আমিন (৩৫) নামে জুট মিলের এক শ্রমিক মারা গেছেন। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মো. নুরুল আমিনের বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ৮টায় বার আউলিয়া হাফিজ জুট মিলের শ্রমিক মো. নুরুল আমিন অতিরিক্ত গরমে স্টাফ ক্লাবের ছাদে যায়।সেখানে সে মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানবশতঃ পা পিছলে নীচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মারা যান।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় 'ফণি' ভয়ঙ্কর রূপ নিয়েছে
এ বিষয়ে হাফিজ জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম বলেন,আমিন মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়।
ইত্তেফাক/এমআরএম