নুসরাতের ঘাতকদের বিচারের দাবিতে মানববন্ধন

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে স্থানীয় সুধীজনসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মানববন্ধনে সনাকের সহসভাপতি আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী নেত্রী নন্দিতা গুহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ  আরজু, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ।

আরও পড়ুন: ‘গুলিস্তানে ককটেল নিক্ষেপে আইএসের দায় স্বীকার বিষয়টি তদন্ত করা হচ্ছে’

এ সময় বক্তারা নুসরাত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইত্তেফাক/এমআরএম