মালালাকে কংগ্রেশনাল মেডাল দেয়ার প্রস্তাব
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:১৮
তালেবান হামলাকারীর গুলিতে আহত পাকিস্তানি কিশোরী অধিকারকর্মী মালালা ইউসুফজাইকে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডাল দেয়ার প্রস্তাব আবারো উত্থাপন করা হয়েছে মার্কিন কংগ্রেসে। পাকিস্তানে শিক্ষা, ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠায় মালালার অবদানকে স্বীকৃতি দেয়ার জন্য তাকে এ পুরস্কার প্রদানের প্রস্তাব আনা হয় বলে। প্রস্তাবে পাকিস্তানের সহিংসতা ও হতাশাজনক পরিস্থিতির মধ্যেও মালালাকে দেশটির ‘আশার প্রতীক’ হিসেবে উল্লেখ করা হয়।এতে তাকে ‘পাকিস্তানের ভবিষ্যত, দেশটির নতুন মুখ এবং নারী অধিকারের মুখপাত্র’ বলেও উল্লেখ করা হয়। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য শিলা লি জ্যাকসন এ প্রস্তাব উত্থাপন করেন। - এনডিটিভি