ছিনতাইকারীর হামলায় নওমি ক্যাম্পবেল আহত

প্যারিসে এক ছিনতাই প্রচেষ্টায় আহত হয়েছেন যুক্তরাজ্যের সুপার মডেল নওমি ক্যাম্পবেল। ফরাসি পুলিশ এ খবর নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, গত ২১ নভেম্বর প্যারিসের অভিজাত আবাসিক এলাকা ম্যারিস দিয়ে গাড়িতে যাওয়ার সময় দুই মোটর সাইকেল আরোহী ছিনতাইকারী নওমির হাতব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বিবিসিসহ অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, ছিনতাইকারীদের হামলায় যুক্তরাজ্যের এই মডেল তারকার বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। এরপর থেকে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হুইলচেয়ারে চলাফেরা করতে দেখা গেছে তাকে।