মোল্লা নাজিরের স্থলাভিষিক্ত হলেন বাহাওয়াল খান

যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত পাকিস্তানি তালেবানের একাংশের নেতা মোল্লা নাজিরের স্থলাভিষিক্তি হয়েছেন আরেক জঙ্গিনেতা বাহাওয়াল খান। শুক্রবার মোল্লা নাজিরের অনুগত জঙ্গিগোষ্ঠীর নেতা হিসেবে বাহাওয়াল খানের নাম ঘোষণা করা হয়। ‘সালাউদ্দিন আইয়ুবি’ এই ছদ্ম নামেও পরিচিত বাহাওয়াল খান । মোল্লা নাজির বুধবার রাতে আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের রাজধানী ওয়ানার নিকটবর্তী আঙ্গর আদ্দার একটি বাড়িতে ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। —বিবিসি