মধুখালীতে সাবেক চেয়ারম্যানসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-৮। সোমবার দিবাগত রাতে ফরিদপুরে এক অভিযানে তােদের আটক করা হয়। তারা হলেন- উপজেলার মেগচামী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত. ওমর আলী শেখের ছেলে মো. ছাব্বির শেখ (৩৯) এবং চরনওপাড়া গ্রামের সনজিৎ দাসের ছেলে সজিবকে (২৫) আটক করে। 

র‌্যাব-৮ সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলার যাদবপুর এলাকায় যাদবপুর ব্রিজের দক্ষিণ পাশে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে সজীব দাস ও মো. ছাব্বির শেখকে ৪৯ পিস ইয়াবাসহ আটক করে। এই সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ড উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রির করে থাকে। 

আরও পড়ুন: ‘একদিন প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি খাওয়াইতে চাই’

উল্লেখ মো. ছাব্বির শেখ মধুখালী উপজেলা মেগচামী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত ছাব্বির ও সজিবের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করা হয়েছে। 

ইত্তেফাক/কেকে