পদ্মা সেতুর ১২ তম স্প্যানটি শুক্রবার বসানো হচ্ছে না। ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশে আঘাত হানতে পারে এই আশঙ্কায় স্প্যান বসানোর সিদ্ধান্ত বাতিল করা হয়।
পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্প্যানটি ভাসমান ক্রেনে করে মাঝনদীতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় ফণীর কারণে এটা স্থগিত করা হয়েছে।
পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসানো হয়েছিল ২৩ এপ্রিল। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর পিয়ারের ওপর বসানো হয় এই স্প্যান।
শুক্রবার ২০ ও ২১ নম্বর পিয়ারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যান বসানোর কথা ছিল।
ইত্তেফাক/জেডএইচ