যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণের বিরুদ্ধে বিক্ষোভ আহত পাঁচ

অস্ত্র নিয়ন্ত্রণ প্রস্তাবের বিপক্ষে গত শনিবার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করে শত শত মানুষ। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের কিছুদিন পর জনগণ এ সমাবেশ করেছে। এ সময় অসাবধানতাবশত গুলি বের হয়ে পাঁচজন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। নিউইয়র্কের আলবানিতে আইনসভার সামনে প্রায় দুই হাজারের মতো আমেরিকার নাগরিক বিক্ষোভ, সমাবেশ করে। এ সময় বিক্ষোভকারীরা ‘আমাকে ধ্বংস করো না’ বলে দেশটির পতাকা তুলে উচ্চৈস্বরে শ্লোগান দিতে থাকে। একই সময় অস্টিন এবং টেক্সাসেও ছয়শর মতো জনগণ বিক্ষোভ করে। এদিকে কানেকটিকাটের পুলিশ জানিয়েছে, সেখানেও হার্টফোর্ডে আইনসভা ভবনের সামনের চত্বরে জনগণ সমাবেশ করেছে।