সংবাদ কণিকা

লিবিয়ার প্রতিরক্ষামন্ত্রীর ওপর হামলা লিবিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল বারগাটি শনিবার দেশটির টুব্রুক শহরে আক্রমণের শিকার হন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা একথা জানান। প্রতিরক্ষামন্ত্রী বেনগাজি থেকে ৪শ কিলোমিটার পূর্বে টুব্রুক বিমানঘাঁটিতে অবস্থানকালে বিদ্রোহীদের সঙ্গে মন্ত্রীর দেহরক্ষীদের গুলি বিনিময় হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা খালেদ আল শরীফ একথা জানান। তিনি আরো জানান, প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিমানঘাঁটিতে নিয়োজিত সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সভা ছিল। —সিনহুয়া বিজেপির সভাপতি হিসেবে সুষমার নাম প্রস্তাব বিজেপির সভাপতি হিসেবে সুষমা স্বরাজের নাম প্রস্তাব করেছেন এলকে আদভানী। তবে আরএসএস নেতারা চাচ্ছেন নিতিন গাটকারি দ্বিতীয়বার বিজেপি সভাপতি হিসেবে আসীন থাকুক। কিন্তু সিনিয়র নেতা এল কে আদভানী সভাপতি পদে সুষমার নাম ইতিমধ্যে প্রস্তাব করেছেন। সুষমা স্বরাজ বর্তমানে লোকসভার বিরোধীদলীয় নেতা। —এনডিটিভি ভূমধ্যসাগরে রাশিয়ার নৌ অনুশীলন শুরু রাশিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগরে সামরিক অনুশীলন শুরু করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার একথা জানায়। রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের তত্ত্বাবধানে আটটি বড় যুদ্ধ জাহাজ ঐ অনুশীলনে অংশ নেয়। এই অনুশীলন ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে। —সিনহুয়া