অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে ওয়াশিংটনে হাজারো মানুষের মিছিল

প্রেসিডেন্ট ওবামার অস্ত্র নিয়ন্ত্রণের প্রস্তাবের সমর্থনে ওয়াশিংটনে হাজার হাজার মানুষ সমাবেশ করেছে। কানেকটিকাটের যে শহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছিল সেখানকার হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দেয়। সকালে হাজার হাজার আন্দোলনকারী ক্যাপিটল রিফ্লেকটিং পুলের কাছে জড়ো হতে থাকে। সকাল ১১টায় তারা কনস্টিটিউশন এভিনিউর দিকে মিছিল করে যায়। দুপুরে ওয়াশিংটন মনুমেন্টের সামনে একটি সমাবেশ হয়। অনেক রাজনীতিবিদ শনিবারের সমাবেশে যোগ দেন। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিপক্ষে সারাদেশে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর এই সমাবেশ অনুষ্ঠিত হল। কানেকটিকাটের নিউটাউনের স্কুলে বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে ব্যাপক তর্ক-বিতর্কের জন্ম দিয়েছে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছেন ওবামা।