মুসোলিনি একজন ভালো নেতা ছিলেন :বার্লুসকোনি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ১৯:৫৩
ইটালির ফ্যাসিস্ট নেতা বেনিটো মুসোলিনিকে একজন ভালো ‘নেতা’ হিসাবে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। তিনি বলেন, বর্ণবাদ আইন সমর্থন করা মুসোলিনির খুব বাজে ভুল ছিলো তবে তিনি অনেক ভালো কাজও করেছেন। গত রবিবার মিলানে নাত্সী বাহিনীর নির্যাতনের যারা শিকার তাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বার্লুসকোনি বলেন, নাত্সীরা ইহুদিবিরোধী যে আইন পাস করেছিলো তা অনুসরণ করে মুসোলিনি ভুল করেছিলেন। তারপরও তিনি ছিলেন একজন উত্তম নেতা।