মিয়ানমারে কাচিন বিদ্রোহীদের
একটি ঘাঁটি দখল
করেছে সৈন্যরা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ১৯:৫৩
মিয়ানমারের সৈন্যরা উত্তরাঞ্চলের কাচিন বিদ্রোহীদের একটি ঘাঁটি দখল করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন দূতাবাসের বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতির বিরোধিতা করে তা অতিমাত্রায় বলে আখ্যায়িত করেছে। মিয়ানমার জানায়, মার্কিন বিবৃতিটি মিয়ানমারের একটি খবরের কাগজে হাল্কাভাবে ইংরেজি ভাষায় ছাপা হয়েছে। তবে এ ধরনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ভুল ধারণার সৃষ্টি হতে পারে।