সংবাদ কণিকা

‘এসএজি’তে সেরা জেনিফার লরেন্স ডেভিড ও রাসেল পরিচালিত ‘সিলভার লাইনিংস প্লেবুক’ সিনেমায় টিফানি চরিত্রটির সুবাদে সেরা অভিনেত্রী হিসাবে নির্বাচিত হন জেনিফার। এসএজিতে স্ক্রিন অ্যক্টরস গিল্ড এওয়ার্ড পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পদক পান টমি লি জোনস। ‘লিংকন’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারটি পান তিনি। একই তালিকায় ‘লা মিজারেবলস’ সিনেমায় ফ্যান্টেইন চরিত্রের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হন অ্যান হ্যাথওয়ে। মহাকাশে বানর পাঠিয়েছে ইরান ইরান মহাকাশে সফলভাবে একটি জ্যান্ত বানর পাঠিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে ইরনা বার্তা সংস্থা জানিয়েছে, কাভোশগার রকেটে করে বানরটিকে মহাকাশে পাঠানো হয়েছে। রকেটটি মহাকাশের ১২০ কিলোমিটার (৭৫ মাইল) উচ্চতায় পৌঁছার পর আবার অক্ষতভাবে ফিরে আসে। ইরানের রাষ্ট্র পরিচালিত ইংরেজি ভাষার প্রেস টিভি বানরটি জীবন্ত ফিরে আসার খবর জানায়। টিভিতে বেঁধে রাখা একটি বানরকে রকেটেও নিতে দেখা যায় বলে। বিবিসি চেক প্রেসিডেন্ট জেম্যান সরাসরি ভোটে প্রথম চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেম্যান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী চেক রিপাবলিকের রক্ষণশীল পররাষ্ট্রমন্ত্রী ক্যারেল শোয়াজেনবার্গ পেয়েছেন ৪৫ শতাংশ ভোট। ১১-১২ জানুয়ারি প্রথম পর্বের ভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই পর্বে নয় প্রার্থীর মধ্যে কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মতো প্রয়োজনীয়সংখ্যক ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় পর্বে গড়ায়। দশ বছর আগে আরেকবার দেশটির প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছিলেন জেম্যান। কিন্তু নিজ দলের পার্লামেন্ট সদস্যরাই তখন তার পক্ষে ভোট দেননি। এতে অপমানিত জেম্যান রাজনীতি ছেড়ে গ্রামে চলে গিয়েছিলেন। সেই স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরেই বাজিমাত করলেন সাবেক এই কমিউনিস্ট নেতা। সোমালি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হামলা সোমালি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আত্মঘাতী হামলায় প্রায় ৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার সময় দেশটির প্রধানমন্ত্রী আবদি ফারাহ শিরডন তার কার্যালয়েই ছিলেন। তবে তিনি অক্ষত আছেন। ২০১২ সালের অক্টোবরে শিরডন প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা গ্রহণের পর এটাই এ ধরনের প্রথম হামলা। ২০১২ সালের সেপ্টেম্বরে শেখ মোহামুদ ৪২ বছরের মধ্যে দেশটিতে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর সাবেক ব্যবসায়ী শিরডনকে প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করেন। বিবিসি বাশার আল আসাদের স্ত্রী অন্তঃসত্ত্বা স্ত্রী আসমা আল আসাদ অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বৈরুত ভিত্তিক আল আখবার পত্রিকা কয়েকজন ব্যক্তি, যারা কিছুদিন আগে প্রেসিডেন্ট বাশারের সাথে সাক্ষাত্ করেছেন তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে তিনি বলেছেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। ৩৭ বছরের আসমা ও আসাদ দম্পতির আরো তিনটি সন্তান আছে। এর আগে গত নভেম্বরে জর্ডান ভিত্তিক আল-বাওয়াবা নিউজ সাইটে প্রকাশ করা হয় যে,প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা। ওয়াশিংটন পোস্ট