ষষ্ঠ অভিযুক্তের বিচার কিশোর আদালতে
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২০:৪০
কিশোর আদালতের বিচারক বোর্ড বিদ্যালয়ে অভিযুক্তের জমা দেয়া সনদে উল্লিখিত জন্ম তারিখ (১৯৯৫ সালের ৪ জুন) সত্য বলে গ্রহণ করেছে। কর্মকর্তারা আদালতে সনদটি উপস্থাপন করার পর মেজিস্ট্রেট রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন এক আইনজীবী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সনদ অনুযায়ী, অভিযুক্তের বয়স ১৭ হওয়ায় তাকে কিশোর আদালতে বিচার করার রায় হয়েছে।