হিলারির স্থলাভিষিক্ত হচ্ছেন জন কেরি সিনেটের অনুমোদন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৪০
মঙ্গলবার জন কেরির মনোনয়ন নিশ্চিত করার ক্ষেত্রে সিনেটের সদস্যরা প্রায় একযোগে সম্মতি জানিয়েছে। কেরির মনোনয়নের পক্ষে পড়ে ৯৪ ভোট আর বিপক্ষে মাত্র ৩ ভোট। দ্বিতীয় মেয়াদে ওবামার জাতীয় নিরাপত্তা টিমেরর সদস্যদের মধ্যে জন কেরির মনোনয়নই প্রথম নিশ্চিত হল। এই মনোনয়নের আগে কেরিকে সিনেটের বৈদেশিক নীতি সম্পর্কিত কমিটির শুনানির মুখোমুখি হতে হয়েছিল। ওই শুনানির পাঁচদিন পর কেরির মনোনয়ন নিশ্চিত করতে ভোট গ্রহণে সম্মত হয় সিনেট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আগামী সপ্তাহের প্রথমদিকে তার শপথ গ্রহণের সম্ভাবনা আছে। বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শুক্রবার শেষ অফিস করবেন হিলারি।