সংবাদ কণিকা

আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ :মমতা মঙ্গলবার ম্যালে উত্তরবঙ্গ উত্সবে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যখন সবে বক্তৃতা শেষ করে আসনে বসেছেন, মঞ্চের সামনেই মোর্চা সমর্থকরা পতাকা উঁচিয়ে স্লোগান তুললেন জিটিএ নয়, উন্নয়ন নয়, গোর্খাল্যান্ড চাই। ছিল একটি পোষ্টারও। হকচকিয়ে যান অনুষ্ঠানের উদ্যোক্তারা। অস্বস্তিতে পড়েন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গও। মমতা দৃশ্যতই ক্ষুব্ধ। গুরুঙ্গের হাত থেকে কর্ডলেস মাইক্রোফোন নিয়ে মমতা মোর্চা সমর্থকদের হুঁশিয়ারি দিয়ে বললেন, শুনুন, চেঁচামেচি করবেন না। এটা সরকারি অনুষ্ঠান। এখানে রাজনৈতিক স্লোগান দেবেন না। আনন্দবাজার পত্রিকা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে সু চির সাক্ষাত্ মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি গত মঙ্গলবার সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মাইউং বাক এর সাথে সাক্ষাত্ করেছেন। গুয়াংঝু শান্তি পুরস্কার গ্রহণ এবং বিশেষ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য পিয়ং ্্্ইয়ংয়ে যাওয়ার আগের দিন সু চি সিউলে গেলেন। তারা উভয় দেশের শিক্ষা ও অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। সিনহুয়া মালিতে সেনা পাঠাবে যুক্তরাজ্য আফ্রিকার সেনাদের জন্য দুটি প্রশিক্ষণ মিশনে যুক্তরাজ্য ২৪০ জন সেনা পাঠাবে। এর মধ্যে ইইউ মিশনের অংশ হিসাবে ৪০ সেনা যাবে মালিতে। আর ২শ’ সেনা যাবে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে। এছাড়া ফরাসি বাহিনীকে সহায়তা করার জন্য পাঠানো হতে পারে আরো ৭০ ব্রিটিশ সেনা। রয়র্টাস