মালি অভিযানে আর্থিক সহায়তার অঙ্গীকার

আফ্রিকার দেশ মালিতে আল কায়েদা ও তাদের ঘনিষ্ঠ উগ্রপন্থিদের আপাতত কিছুটা কোণঠাসা করা গেছে। কিন্তু দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখা ও আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা করছে আন্তর্জাতিক মহল। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ৫ কোটি ইউরো দেয়ার অঙ্গীকার করেছে। আঞ্চলিক জোট একোওয়াস এর এক শান্তি বাহিনী মালিতে মোতায়েন করা হবে, এমনটাই স্থির হয়েছে। মালির উত্তরে উগ্রপন্থিদের দমন করে সে দেশে সার্বভৌমত্ব অক্ষত রাখার উদ্যোগ নেবে এই অভিযানে। এমন এক সামরিক অভিযানের ব্যয়ভারের বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অভিযানের ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়েছে। আফ্রিকান ইউনিয়নের (এইড) সূত্র অনুযায়ী এর জন্য প্রায় ৪৬ কোটি ইউরো ব্যয় হবে। তবে একোত্তয়াস মনে করছে সামরিক অভিযানের মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৭২ কোটি ইউরো। এমন প্রেক্ষাপটেই ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় চলছে দাতা দেশগুলোর একটি সম্মেলন। আফ্রিকান ইউনিয়নের দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের শেষেই এই আন্দোলনের আয়োজন করা হয়েছে। এইউর সদর দপ্তরে অনেক দেশ ও সংগঠনের প্রতিনিধিদের আগ্রহ দেখে সন্তুষ্ট মালির পররাষ্ট্রমন্ত্রী টিমান কুলিবালি। আফ্রিকার দেশগুলো ছাড়াও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্মেলনে অংশ নিচ্ছে। জার্মানি মালিতে একোওয়াস-এর সামরিক অভিযানের জন্য ২ কোটি ইউরো ধার্য করেছে। ইউরোপীয় ইউনিয়নের ৫ কোটি ইউরোর একটা অংশও জার্মানি বহন করবে। —ডয়চে ভেলে