করাচিতে শুক্রবার ৩ ঘণ্টা মোবাইল ফোন সার্ভিস বন্ধ

পাকিস্তানের করাচিতে শুক্রবার বেলা ১২টা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত মোবাইল ফোন সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর ডন অনলাইনের বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মালিক বলেন, করাচিতে সন্ত্রাসী হামলার আশংকা রয়েছে। তাই এখন থেকে জুম্মার নামাজের সময় তিন ঘণ্টা মোবাইল ফোন বন্ধ থাকবে। রেহমান মালিক আরো বলেন, সংশ্লিষ্ট সব মহলে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়ানোর প্রস্তুতি চলছে। এছাড়াও অস্থিতিশীল পরিস্থিতির কারণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।