ফিচার
পুষ্টির অভাবে করণীয়
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১২
প্রতিদিনের খাদ্য তালিকায় সঠিক পরিমাণে প্রয়োজনীয় উপাদানের খাবার না থাকলে আপনি নিশ্চিত পুষ্টির সমস্যায় ভুগবেন। শরীরে পুষ্টির অভাব হলে কীভাবে তা পূরণ করবেন, সেই আলোচনা করেছেন নওশীন শর্মিলী
সকালে ঘুম ভাঙার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেকে তখনই মনটা খারাপ হবে যখন দেকবেন ব্রনের কারণে মুখটা বিশ্রী দেখাচ্ছে। সাথে চুলগুলোও কেমন ম্যাড়মেড়ে ও বিবর্ণ দেখাচ্ছে। আবার কয়েকদিন পর দেখবেন হাতের নখ ও ভঙ্গুর হয়ে যাচ্ছে। সেখানেও দেখা যাচ্ছে সাদা দাগ। মনে মনে ভাবছেন হয়তো ত্বক, চুল, নখের যত্ন সেভাবে নেওয়ার সময় পান না চলেই এত সমস্যা। তা হতেই পারে। কিন্তু প্রতিদিনের খাবারের দিকে যথেষ্ট নজর রাখছেন তো? কারণ ত্বক, চুল এবং নখের নানা সমস্যার জন্য কিছু নির্দিষ্ট পুষ্টির অভাব দায়ী। ত্বকে অ্যাকনে বা অন্য কোনো ধরনের ব্রেক আউটের কারণ হতে পারে, ভিটামিন এ.সি.ই, ক্রোমিয়াম ও জিঙ্কের অভাব। শরীরে পানি শূন্যতার কারণে নানা সমস্যা দেখা দেয়। জুস, বিস্কুট, পেস্ট্রি বা অন্যান্য অত্যধিক চিনিযুক্ত খাবার খান তাদের ক্ষেত্রে এসব ভিটামিনের অভাব হওয়া খুব স্বাভাবিক। এ ছাড়া নিয়মিত অ্যালকোহল পান করলেও শরীরের ভিটামিনটি এবং উপকারী ব্যাকটেরিয়া বেরিয়ে যায় যার ফলে ফলে হজমের নানা গোলমাল দেখা দেয়। অ্যাকনে বা অন্যান্য ব্রেক আউটের সমস্যা কমাতে তাজা ফল ও সবজি গোটা খাবেন যাতে শরীর তার থেকে বেশি পুষ্টি নিতে পারে। চারপাশের তাপ ও আলো কেটে রাখা ফল এবং সবজি থেকে পুষ্টি শুষে নেয়। ঘন ঘন রেস্তোরাঁয় না খেয়ে বাড়িতে তৈরি পুষ্টিকর খাবার খাবেন। কেননা বাড়ির খাবারের পুষ্টিগুণ অনেক বেশি। সফট ড্রিঙ্কস এবং ক্যানড জুস না খেয়ে বেশি করে পানি পান করুন। পানি শরীরের জমে থাকা টক্সিন বের করে দেয়। সেই সাথে রক্ত সঞ্চালনের উন্নতি ঘটায় এবং শরীরের কোষগুলো যথেষ্ট আর্দ্র রাখে। চুল ঘন ও মজবুত রাখার জন্য প্রোটিন রিচ ডায়েট খাওয়া জরুরি। ভিটামিন বি কমপ্লেক্স ও ফলিক এসিড ও চুলের বৃদ্ধি বাড়ায়। নখ ভালো রাখার জন্য খাবার তালিকায় রাখুন প্রোটিন, ক্যালসিয়াম এবং জিঙ্ক আছে সেসব খাদ্য। এ ছাড়া কার্বোহাইড্রেটের অনুপস্থিতিতে প্রোটিন তার কাজ ঠিকমতো করে উঠতে পারে না। সে জন্য খাবার তালিকায় যাতে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং মিনারেলসের বাড়তি পরিমাণ থাকে সেদিকে খেয়াল রাখবেন। তবেই সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল দেখবে আপনার ত্বক, চুল ও নখ।
ডায়েট টিপস
চুলের সমস্যায় অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের অভাব কাজ করে। সে জন্য খাবার তালিকায় ঘি, বাটার, দুধ এবং কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দেবেন না।
সারাদিন ধরে কালো চা, জুস এবং ডায়েট কোলা চুল, ত্বক ও নখের ক্ষতি করে।
দিনের অনেকটা না খেয়ে থেকে একসাথে বেশি পরিমাণে খাবার গ্রহণ ঠিক নয়, এতে চুল, ত্বক ও নখের উপর কুপ্রভাব পড়তে পারে।
মডেল মৌরি