গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বিশ্বের অনেক দেশেই খেলা হিসেবে আলাদা একটা কদর রয়েছে ব্যাডমিন্টনের। আমাদের দেশেও বিশেষ করে শীতকালে বিভিন্ন পাড়া-মহল¬ায় বেশ ঘটা করেই ব্যাডমিন্টন খেলতে দেখা যায় তরুণ-তরুণীদের। তবে এসব খেলা সচরাচর প্রায় কখনোই তিন-চার ঘন্টার বেশি স্থায়ী হয় না। অথচ জেনে অবাক হবেন যে, একটানা সবচেয়ে বেশি সময় ধরে কোনো দলের ব্যাডমিন্টন খেলার রেকর্ডটি কিন্তু ত্রিশ ঘণ্টার। কিছুদিন আগে নেদারল্যান্ডে অনুষ্ঠিত রেকর্ড গড়া এই খেলায় যে চারজন খেলোয়ার ডাবলস্ ম্যাচে অংশ নিয়েছিলেন তারা হলেন পেপজিন ডে ল্যান্জ, রয় রেইজব্রক, রিক স্টিউটেন এবং ডার্ক টার্পস্ট্রা।