আজ ঢাকায় ১৪ দলের জনসভা

আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের জনসভা আজ মঙ্গলবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউ বঙ্গবন্ধু স্টেডিয়ামের পশ্চিম গেট সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হবে। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও কার্যকর করা এবং বিএনপি-জামায়াত জোটের হত্যা, সন্ত্রাস, বোমাবাজি, অগ্নিসংযোগ, জনগণের জানমালের ক্ষতিসহ দেশবিরোধী নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি জনসভায় ঢাকা মহানগরের সর্বস্তরের জনগণকে যোগদান করার অনুরোধ জানিয়েছেন।