তুমি স্বপ্ন দেখাও
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৭
সদস্য নম্বর: ৯৪৩
একুশ তোমায় হাজার সালাম জানাই আজ
বুকের ভেতর শোক লুকিয়ে রাঙাই কাজ।
এমন দিনের সেই ইতিহাস বললে সবি
মনের কোণে জ্ঞানের আলোর উঠবে রবি।
শিশু-কিশোর সব বয়সে মনের মাঝে
একুশ তুমি স্বপ্ন দেখাও সকাল-সাঁঝে।