শোক সংবাদ
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২২:২৯
খন্দকার শাহাবুদ্দিন মাহমুদ
আলহাজ্ব খন্দকার শাহাবুদ্দিন মাহমুদ (৭৪) গত শুক্রবার ভোর পাঁচটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি কিডনি রোগে ভুগছিলেন। কর্মজীবনে তিনি ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের পাওয়ার বিভাগে চীফ সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি আইডিতে ভাইস প্রেসিডেন্ট পদে এবং পলিটেকনিকে শিক্ষক সমিতির প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন। তিনি গোপালগঞ্জের সম্ভ্রান্ত খন্দকার পরিবারে ১৯৩৭ সালের ১৩ আগস্ট জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা এবং বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
খালেদা বেগম
দৈনিক মানবকণ্ঠের মহাব্যবস্থাপক, (বিপণন) ইমামুল আহসানের মাতা খালেদা বেগম গত শুক্রবার চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। পেশাগত জীবনে তিনি বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ ছিলেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ৪ ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আনোয়ারা হিলালী
বিএনপির কেন্দ্রীয় নেতা নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের বাসিন্দা ড. রফিকুল ইসলাম হিলালীর মাতা আনোয়ারা হিলালী (৭৫) শুক্রবার রাতে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ৪ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
শের ইসলাম
ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) ৬১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শের ইসলাম গতকাল ঢাকার একটি হাসপাতালে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বাদ আছর লালবাগ শাহী মসজিদ সংলগ্ন পঞ্চায়েত ভবনে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।