সালমাদের সূচি চূড়ান্ত
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২১:৪৬
মেয়েদের ভারত সফরের প্রস্তুতি চলছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রাথমিক দলে ডাক পাওয়া ২০ জন থেকে নির্বাচকরা চূড়ান্ত দল প্রকাশ করবে আগামী শনিবার। ইতিমধ্যে ভেন্যু ও সফরের ম্যাচগুলোর চূড়ান্ত সূচি তৈরি করেছে। ২ এপ্রিল বরোদায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ভারত সফর শুরু হবে। তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের সফর শেষ হবে ১২ এপ্রিল।
দুই সপ্তাহের ক্যাম্প শেষে আগামী ৩১ মার্চ ভারতের মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশের মেয়েরা।