সফরকারীরা সিরিজ জয়ী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২১:৫৩
শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে সাভারের রেডিও কলোনিতে অনুষ্ঠিত ইন্দো-বাংলা প্রীতি ক্রিকেট সফরকারীরা ২-১ ব্যবধানে সিরিজ জয় করে। তিনদিনের ইন্দো-বাংলা প্রীতি ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল বুধবার বিকালে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে ভারতীয় দল। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) উদ্যোগে আয়োজিত এ ক্রিকেট খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন কানাডার কুইন্স ইনিভার্সিটির শিক্ষক ও সিআরপি প্রতিষ্ঠাতা ড. ভেলরি এ টেইলর। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিজএবল স্পোর্টিং সোসাইটির (ইন্ডিয়ান) সভাপতি একরাম হোসেন ও সিআরপির নির্বাহী পরিচালক মো. সফিকুল ইসলাম প্রমুখ।