দুই ম্যাচে সাত গোল আলফ্রেডের
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২১:৫৩
শেখ জামালের অ্যাটাকিং মিডফিল্ডার নাইজেরিয়ান আলফ্রেড ইমোফি এটিএন বাংলা স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে দুই খেলায় ডাবল হ্যাটট্রিকসহ সাত গোল করে অন্যদের চাইতে এগিয়ে আছেন। গতকাল দ্বিতীয় হ্যাটট্রিকটি করেন তিনি।
আলফ্রেড সুইজারল্যান্ডের লিগে খেলেছেন। এছাড়াও তিনি সিঙ্গাপুর লিগ, চীনের লিগও খেলেছেন। ২০০৫ সালে নাইজেরিয়া অনূর্ধ্ব-২৩ ফুটবলে খেলা ইমোফি জানালেন তিনি পেশাদার ফুটবলার। তবে ঢাকার মাঠে যেভাবে পেশাদার লিগ হয় তাতে একজন ফুটবলার আহত হলে তার চিকিত্সা নিজেকেই করতে হয়।
ঢাকার মাঠে পেশাদার লিগে কেবল দুটি ম্যাচ খেলেছেন। এ কারণেই অনেকের কাছে অপরিচিত এই ফুটবলার দুই ম্যাচেই সবার নজর কাড়লেন। শেখ জামালের নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি তাকে ঢাকায় নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘এখানে পারিশ্রমিকটা কম।’