রাষ্ট্রপতির মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার আত্মার মাগফেরাত কামনা করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের সকল সদস্যবৃন্দ। রাষ্ট্রপতির মৃত্যুর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম কলম্বো থেকে শোক জানিয়ে বলেছেন, ‘মহামান্য রাষ্ট্রপতির আকস্মিক মৃত্যুতে আমরা বাকরুদ্ধ। তিনি ক্রিকেটকে ভালোবাসতেন’। রাষ্ট্রপতির মৃত্যুতে আগামী তিনদিন বাংলাদেশ জাতীয় ও বিসিবি পতাকা অর্ধনমিত করা হবে। ২৩ মার্চ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলের সকল খেলোয়াড় হাতে কালো ব্র্যান্ড পড়বেন। রাষ্ট্রপতির মৃত্যুতে আরো শোক জানায়, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসেসিয়েশন (বিএসজেএ), বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ), আম্পায়ার্স কমিটি, দুরন্ত রাজশাহীসহ আরো অনেকে। শেখ জামালের শোক প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পেশাদার ফুটবল লিগের দল শেখ জামাল ধানমিন্ড ক্লাব। ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের জানিয়েছেন তিনি ছিলেন আমাদের জন্য অভিভাবক। গতকাল কমলাপুর স্টেডিয়ামে নিজেদের ম্যাচ শেষ হওয়ার পরই তিনি খেলোয়াড়দের প্রেসিডেন্টের মৃত্যুর খবর জানিয়ে সবার কাছে দোয়া চান।