হাসির না!

ভারতের বিরুদ্ধে চার ম্যাচ টেস্ট সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ২২ মার্চ শেষ টেস্টে মাঠে নামার আগে অজি কোচ মিকি আর্থার বলেছেন, এই মুহূর্তে মাইক হাসি দলে ফিরলে তাকে স্বাগতই জানাবেন তিনি। তবে গত জানুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া হাসি এর উত্তরে নিরাশই করেছেন আর্থারকে। গতকাল বুধবার হাসি বলেন, ‘এটা খুবই তৃপ্তিদায়ক একটা ব্যাপার। তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবং এই প্রেসার কুকার পরিবেশে আমি আর ফিরতে চাই না। সবার (খেলোয়াড়) জন্যই এটা খুব কঠিন একটা সময় হতে যাচ্ছে। আমি শীতটা পরিবারের সঙ্গে বাসাতেই কাটাতে চাই এবং সাধারণ একটা জীবনযাপন করতে চাই।’