বিশ্বকাপের ইউরোপীয় বাছাই

স্পেন, ফ্রান্সের লক্ষ্য করে নেয়া

এখনো বিশ্বকাপের এক বছর বাকি। এরই মধ্যে ফুটবলে শক্তিশালী ইউরোপের কয়েকটি দেশ আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়ার জন্য এ প্রান্তিকের বাছাইপর্বটিকে ভালভাবে কাজে লাগাতে চাইছে। আগামী এক সপ্তাহে ইউরোপজুড়ে দলগুলো বিশ্বকাপ বাছাইয়ের খেলা নিয়ে ব্যস্ত থাকবে। এর মধ্যে যে কয়টি খেলা অনুষ্ঠিত হবে তার মধ্যে সবার নজর কাড়বে ফ্রান্স এবং ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মধ্যকার খেলাটি। উভয় দলই সাত পয়েন্ট করে পেয়ে ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বে ‘আই’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে। দল দুইটির মধ্যকার বহুল প্রতীক্ষিত খেলাটি হবে আগামী মঙ্গলবার। তার আগে আজ শুক্রবার স্পেন নিজ মাঠে ফিনল্যান্ডের সাথে খেলবে এবং ফ্রান্স আতিথ্য দেবে জর্জিয়াকে। ভিসেন্টে ডেল বস্কের স্পেন দলকে অবশ্য অধিনায়ক ইকার ক্যাসিয়াস ও বার্সেলোনার নেতৃত্ব দেয়া কার্লোস পুয়োলকে ছাড়াই খেলতে হবে। দুইজনেই ইনজুরি থেকে সেরে ওঠার চেষ্টায় আছেন। এছাড়া জাবি হার্নান্দেজের আছে ফিটনেস নিয়ে সমস্যা। এরপরও ফিনিশ দলটিকে হারাতে সমস্যা হওয়ার কথা নয় স্পানিয়ার্ডদের। চেলসিতে খেলা স্পেন উইঙ্গার হুয়ান মাতা এ ব্যাপারে বলেন, ‘আমরা সবাই ওয়াকিবহাল আছি যে, ফিনল্যান্ড ও ফ্রান্সের বিরুদ্ধে খেলা দুইটি আমাদের জন্য ফাইনালের মতো। আমাদের জন্য আগে ফ্রান্সের কথা ভাবা হবে ভুল। কেননা আগে প্রথম খেলাটি জিততে হবে।’ ফ্রান্স কোচ দিদিয়ের দেশ্যামের কণ্ঠেও প্রতিধ্বনিত হয়েছে স্প্যানিশ উইঙ্গারটির কথা। দেশ্যামের দল অক্টোবরে মাদ্রিদে ১-১ গোলে ড্র করে আসার পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে যাচ্ছে। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড় বলেন, ‘স্পেনের আগে আমাদের আগে জর্জিয়ার বিরুদ্ধে জিততে হবে।’ এছাড়া অন্য খেলাগুলোর মধ্যে জার্মানি সি গ্রুপের খেলায় কাজাখস্তানের মাঠে তাদের বাছাই পর্বের জয়যাত্রা অব্যাহত রাখতে চাইবে। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রটির বিরুদ্ধে আজকের পর আবার আসছে মঙ্গলবারে মুখোমুখি হবে কোচ জোয়াকিম লোয়ের দল। এ দুইটি খেলায় জয়ের সুবাদে জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায়। অক্টোবরে বাছাই পর্বে সর্বশেষ খেলায় সুইডেনের সাথে ৪-৪ গোলে ড্র করেছিল তারা। জার্মানদের দুই গ্রুপ প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় স্থানে থাকা সুইডেন ও আয়ারল্যান্ড আজ পরস্পরের মোকাবেলায় নামবে। এদিকে কোচ রয় হজসনের ইংল্যান্ড দল এমন এক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামছে যাদের ইউরোপে সবাই হারায়। দলটি হলো স্যান ম্যারিনো। কোচ ফ্যাবিও ক্যাপেল্লোর রাশিয়া পাঁচ খেলায় পঞ্চম জয়ের লক্ষ্যে এফ গ্রুপের খেলায় বেলফাস্টে মোকাবেলা করবে স্বাগতিক উত্তর আয়ারল্যান্ডের। অপরদিকে নেদারল্যান্ড ডি গ্রুপের খেলায় আতিথ্য দেবে এস্তোনিয়াকে।