চট্টগ্রাম ইস্পাহানি ক্রিকেট লিগ

ব্রাদার্স ইউনিয়ন ফিরেছে জয়ের ধারায়

শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে অবশেষে জয়ের মুখ দেখলো। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৭ উইকেটে আবাহনী লিমিটেডকে পরাজিত করে। শতদল জুনিয়র লিগের আরেক খেলায় সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৬ উইকেটে হারায় শতাব্দী গোষ্ঠীকে। টানা দুই জয়ে শতদল জুনিয়র ক্লাব এখন এফএমসি ও ইস্পাহানি স্পোর্টিং ক্লাবের সাথে যৌথভাবে শীর্ষ স্থানে অবস্থান করছে। অপরদিকে ম্যাচ হেরে আবাহনী ও শতাব্দী গোষ্ঠী লড়াই থেকে ছিটকে পড়লো। ব্রাদার্স ইউনিয়ন লিগের নিজস্ব প্রথম ম্যাচে শতদল জুনিয়রের কাছে চরমভাবে বিধ্বস্ত হয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে আবাহনীর বিপক্ষে জয়ের সুবাদে লিগে আবার ঘুরে দাঁড়ালো তারা। টসে হেরে ফিল্ডিংয়ে নামার পর ব্রাদার্স ইউনিয়ন ১৩৩ রানে আবাহনীকে অলআউট করে দেয়। জবাবে ব্রাদার্স ইউনিয়ন তিন উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে জয়ী হয়।