র্যাপিড দাবায় এন্ট্রি আহ্বান

স্বাধীনতা দিবস র্যাপিড দাবা প্রতিযোগিতা ২৬ মার্চ মঙ্গলবার সকাল ১০টা হতে শুরু হবে। সকলের জন্য উন্মুক্ত এই টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী দাবাড়ুদের সোমবার রাত ৮টার মধ্যে দাবা ফেডারেশনের অফিস কক্ষে নাম জমা দিতে বলা হয়েছে। দিনব্যাপী খেলা হবে সুইস লিগ পদ্ধতিতে। বিজয়ীরা পাবেন অর্থ পুরস্কার।