পদ্মা ক্রাউন ভলিবল শুরু আজ

ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও পদ্মা ক্রাউন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আজ থেকে ভলিবল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে পদ্মা ক্রাউন স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্ট। এবারের আসরে ৪টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও তিতাস ক্লাব।