বাস্কেটবল টুর্নামেন্ট কাল শুরু
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ২১:০৪
আগামীকাল বিকাল তিনটায় আবাহনী মাঠ সংলগ্ন ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস থ্রি অন থ্রি বাস্কেটবল টুর্নামেন্ট। তিন দিনব্যাপী লড়াইয়ে ১৬টি দল অংশগ্রহণ করবে। বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি: (সিটিসেল)। দলগুলো হচ্ছে: নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ধূমকেতু ক্লাব, রেঞ্জার্স, বকশিবাজার, বিকেএসপি, চট্টগ্রাম, রাজশাহী, গাজীপুর, কুষ্টিয়া, রংপুর জেলা, ঢাকা গ্ল্যাডিয়েটরর্স, মোহাম্মাদপুর বাস্কেটবল ক্লাব এবং রেইথস।