স্বাধীনতা দিবস ভলিবল
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ২১:০৫
পদ্মা ক্রাউন স্বাধীনতা দিবস ভলিবলে গতকাল সেনাবাহিনী ও তিতাস ক্লাব নিজ নিজ খেলায় জিতেছে। ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে সেনাবাহিনী ৩-০ সেটে বিমানবাহিনীকে এবং দ্বিতীয় ম্যাচে তিতাস ক্লাব ৩-০ সেটে নৌবাহিনীকে হারায়। আজ বিকাল ৩টায় বিমানবাহিনী ও তিতাস ক্লাব এবং বিকাল সাড়ে ৪টায় সেনাবাহিনী ও নৌবাহিনী মুখোমুখি হবে।