সোনালী অতীত ক্লাবের স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২১:৫৮
শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে গতকাল বাফুফে ভবনের পাশে টার্ফে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল সোনালী অতীত ক্লাব। দিনভর এই আয়োজনে এদেশের সাবেক তারকা ফুটবলারদের জমাট মেলা বসেছিল। চারটি গ্রুপ করে সাবেক ফুটবলারদের নিয়ে দল গড়া হয়। দিনের প্রথম ভাগে শুরু হওয়া এই টুর্নামেন্টের শেষ হয় বিকালে। চ্যাম্পিয়ন হয়েছে সাদা দল। তারা বাবুর গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে হলুদ দলকে। সোনালী অতীত ক্লাবের এই আয়োজন উপভোগ করেছেন ফুটবল দর্শকরা।