দুই বাংলার চলচ্চিত্রে নিপুন

ঢাকা আর কলকাতার ছবি নিয়েই বেজায় ব্যস্ত এখন নিপুন। কলকাতায় রূপালী চ্যাটার্জীর চলচ্চিত্রে কাজ শেষ করলেন প্রসেনজিতের বিপরীতে। এই ছবির কাজ শেষ করেই আবার দেশে ব্যস্ত হয়ে পড়েছেন তার নতুন দুটি চলচ্চিত্রে। একটি মোস্তাফিজুর রহমান বাবুর মায়ের মমতা আরেক নবাগতা চিত্র পরিচালক শান্তি চৌধুরীর মায়ানগর। দুটি ছবিতেই কাজ করছেন এ সময়ে তরুণ দুই অভিনেতার সাথে। একটিতে তার বিপরীতে রয়েছেন ইমন আরেকটি সুপার হিরো রিয়েলিটি শো বিজয়ী রোজ। নিজের ব্যস্ততার ফিরিস্তি দিয়ে বললেন, ওপর বাংলায় একটি চলচ্চিত্রের কাজ করেই সেখানকার মিডিয়ার বেশ সাপোর্ট পেয়েছি। আগামী মে মাসে আবার যাবো ছবিটির পোস্টার ফটোশুট ও স্পন্সর ক্যাম্পেইনের জন্য। এছাড়াও আরো দু একটি চলচ্চিত্রের ব্যাপারেও কথা চলছে।’