হেফাজতকে মাঠে নামিয়েছে বিএনপি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতারা বলেছেন, সারাদেশে জামায়াত-শিবিরের তাণ্ডবকে পুঁজি করে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। বিএনপি এখন হেফাজতে ইসলামকেও মাঠে নামিয়েছে। এ সময়ে নেতারা হেফাজতের অপতত্পরতা বন্ধের আহবান জানান। বুধবার রাজধানীতে হরতাল বিরোধী মিছিল শেষে বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে নেতারা আরও বলেন, দেশব্যাপী নৈরাজ্য ও তাণ্ডবের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, কেন্দ্রীয় নেতা মীর হোসাইন আখতার, নাজমুল হক প্রধান প্রমুখ।